আন্তর্জাতিকপ্রধান খবর

শ্রীলঙ্কা বিস্ফোরণ: ২০০ জন মৃতের মধ্যে তিন ভারতীয়, গ্রেফতার ৭

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল৷ আহত কমপক্ষে ৪৫০৷ তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর৷

এদিকে শ্রীলঙ্কা বিস্ফোরণের ঘটনায় তিন ভারতীয়র মৃত্যু হয়েছে৷ ট্যুইট করে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ লেখেন, কলম্বোতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে লোকাশিনি, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ নামে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷

এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷ তবে সন্দেহের তালিকায় রয়েছে শ্রীলঙ্কার কট্টরপন্থী ইসলামিক সংগঠন এটিজে৷ বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করা হয়েছে৷ তারা সেই সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা পরিস্কার নয়৷

এদিকে কলম্বোতে পুলিশ সুপার রুয়ান গুনাশিকেরা জানান, হাসপাতালগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২০৭৷ বিভিন্ন হাসপাতালে ৪৫০ জন গুরুতর জখম অবস্থায় ভরতি আছেন৷ তাদের চিকিৎসা চলছে৷

সকাল থেকে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা৷ ২১ এপ্রিল, সকাল ৮.৪৫মিনিট নাগাদ ৩টি গীর্জা এবং ৩টি বিলাসবহুল হোটেলে পর পর বিস্ফোরণে এভাবেই শুরু হয় শ্রীলঙ্কার রবিবাসরীয় দিনটি৷ বিস্ফোরণের পরেই হাই অ্যালার্ট জারি হয়৷

তারই মাঝে দুপুরে আবার বিস্ফোরণে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্রটি৷ দুপুর নাগাদ রাজধানী কলম্বোর কাছে দুটি জায়গায় পরপর বিস্ফোরণ হয়৷ ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷ শ্রীলঙ্কা সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে৷ দু’দিনের ছুটি ঘোষণা করা হয়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension