
হিংসা ও দুর্নীতির রাজনীতিকে ছুঁড়ে ফেলুন: মমতাকে আক্রমণ যোগীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দুই দফায় ভোট হয়ে গিয়েছে। বাংলার একাধিক লোকসভা আসনে ভোট হয়েছে। রাত পোহালেই তৃতীয় দফার লোকসভা নির্বাচন। আর তার আগে প্রচারে আজ সোমবার বাংলায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলার মোট চারটি জনসভা করার কথা রয়েছে যোগীর। তার আগেই সকালে ট্যুইট করে বাংলার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিলেন এই বিজেপি নেতা। প্রচারে আসার আগে একাধিক টুইট করেন যোগী। প্রথম টুইটে বাংলাতে নিজের আসার কথা জানান মুখ্যমন্ত্রী।
তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নকে বাংলার বাসিন্দাদের সামনে তুলে ধরতে তিনি সোমবার পশ্চিমবঙ্গে আসছেন। তাঁর মতে, একজন নেতা বেছে নেওয়ার সময় এসেছে বাংলার বাসিন্দাদের জন্য। এখানেই শেষ হয়নি। এরপর আরও একটি টুইট করেন যোগী।
Namaskar West Bengal
Today I will be among you with the development agenda of PM @narendramodi Ji.
The people of West Bengal have to choose between a leader who made India proud globally and a leader who shamed democracy by sitting on dharna to save corrupt.— Yogi Adityanath (@myogiadityanath) April 22, 2019
তাঁর দ্বিতীয় টুইটে বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তুলে এনেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে বাংলার হিংসা নিয়েও তৃণমূল সরকারকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। ট্যুইটে বাংলার মানুষের কাছে তিনি আবেদন করেন, এবার হিংসা ও দুর্নীতির রাজনীতিকে ছুঁড়ে ফেলুন। আর নরেন্দ্র মোদীকে ভোট দিন।
People of the land of Vivekanand and Tagore are peace loving but theTMC and Left thrive on violence and intimidation.
Reject politics of violence and corruption through democratic means by voting for Modi Ji @BJP4Bengal @BJP4India— Yogi Adityanath (@myogiadityanath) April 22, 2019
উল্লেখ্য, আজ সোমবার বাংলায় চারটি জনসভা রয়েছে। তাঁর প্রথম জনসভা উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সেখান থেকে তিনি যাবেন মুর্শিদাবাদের বহরমপুর। সেখানে তাঁর দ্বিতীয় নির্বাচনী জনসভা রয়েছে। এর পর দুপুরে তিনি পূর্ব বর্ধমানে জনসভা করবেন। সেখান থেকে তিনি চলে যাবেন হুগলিতে।
নমস্কার পশ্চিম বাংলা। আমি এখানে এসে খুশি হয়েছি।
Always a great delight to be in West Bengal – a land of legends like Swami Vivekananda, Raja Ram Mohan Roy and Rabindranath Tagore Ji; a land where जन गण मन was conceived and Mangalkavya was composed.
My respect to you all.
— Yogi Adityanath (@myogiadityanath) April 22, 2019



