ভারত

সকালেই মেট্রোয় আগুন, বন্ধ ট্রেন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের মেট্রোয় আগুন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে কলকাতা মেট্রোতে।

দমদম স্টেশনে লাইনে ফের আগুনের ফুলকি দেখা গিয়েছে বলে কবর। এ ঘটনার জেরে এই মুহূর্তে নোয়াপাড়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।

স্বাভাবিকভাবেই সপ্তাহের মাঝে এই পরিস্থিতি হওয়ায় অসুবিধায় পড়েছেন যাত্রীরা ৷

এর আগে গত জানুয়ারিতেও মেট্রোয় আগুন লাগার ঘটনা ঘটে। মেট্রো লাইনে আগুনে ফুলকি দেখা দেয়৷ বন্ধ করে দেওয়া হয় টালিগঞ্জ দমদম আপ লাইনের মেট্রো চলাচল৷ টালিগঞ্জ আপ লাইনে আগুনের ফুলকি দেখা যায়৷

রীতিমত আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে৷ বাইরে বেরিয়ে আসেন যাত্রীরা৷ আগুনের ফুলকি দেখতে পান মেট্রোর কর্মীরা৷ তারপরেই ট্রেন চলাচল আপ লাইনে বন্ধ করে দেওয়া হয়৷ লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension