বিনোদন

‘সবার আগে আমি ভারতীয় ও দেশভক্ত’, পাকিস্তানি মহিলাকে সাফ জবাব প্রিয়াঙ্কার

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ভারত-পাক সম্পর্কে নতুন করে চিড় ধরেছে। বন্ধ হয়ে গিয়েছে সমঝোতা এক্সপ্রেস। বন্ধ দু’দেশের বাণিজ্যও। এই অবস্থায় এক পাকিস্তানি মহিলাকে কড়া জবাব দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভাইরাল ভিডিওতে দেশের মন জিতে নিয়েছেন তিনি।

এক পাক মহিলাকে খুব দৃঢ়তার সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি মারাত্মক দেশভক্ত। তাঁর কাছে সবার আগে দেশ। শনিবার লস অ্যাঞ্জেলেসের বিউটিকন ফেস্টিভ্যাল ২০১৯-এর মঞ্চ থেকে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রিয়াঙ্কা। তখনই এই প্রশ্নবাণ ধেয়ে আসে তাঁর দিকে।

ট্যুইটারে প্রকাশিত হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ওই পাক মহিলা বলছেন, বিশ্বের শান্তির দূত হিসেবে আপনি জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর। আর আপনি মঞ্চে বসে পাকিস্তানে পরমাণু হামলার কথা বলছেন! অবশ্য, এছাড়া আপনার আর করার কিছুই নেই। আমরা আপনার অবস্থা বুঝতে পারছি। এটাই আপনার ব্যবসা।”

তারই প্রত্যুত্তরে ধৈর্য না হারিয়ে দৃঢ়ভাবে অভিনেত্রী বলেন, “পাকিস্তানে আমার প্রচুর বন্ধু আছেন। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আমিও যুদ্ধের পক্ষপাতী নই। কিন্তু সবার আগে আমি ভারতীয়। এবং প্রচণ্ড দেশভক্ত। তাই আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী।”

একই সঙ্গে তিনি বলেন, “নিশ্চয়ই এর কোনও না কোনও সমাধান সূত্র বেরোবে। আমরা ততদিন অবশ্যই ধৈর্য ধরব। কারণ, আমরা সবাই যুদ্ধ নয় শান্তি, ঘৃণা নয় ভালোবাসার পক্ষে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension