প্রধান খবরভারতরাজনীতি

সব চোরের পদবী কেন মোদী প্রশ্ন তুলে কটাক্ষ রাহুলের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাফায়েল যুদ্ধবিমান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছন সহজে ছাড়বেন না তা আরও একবার বুঝিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

ট্যুইটারে নরেন্দ্র মোদী ম্যায় ভি চৌকিদার ক্যাম্পেন শুরু করার কয়েকঘণ্টা পর উত্তরাখণ্ডের জনসভায় প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বলেন, গত বছর আমরা আচ্ছে দিনের স্লোগান শুনেছিলাম৷ আর এবার সেই স্লোগানের জায়গা নিয়েছে ম্যায় ভি চৌকিদার স্লোগান৷ রাফায়েল প্রসঙ্গ টেনে এনে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে খোঁচা মারেন রাহুল৷ তাঁর প্রশ্ন, এই যুদ্ধবিমান কেনার সময় কোনও স্বচ্ছতা বজায় রাখা হয়েছিল কি?

দেরাদুনে এদিন একটি সভায় যোগ দেন রাহুল৷ সেখানে রাফায়েল নিয়ে মোদীকে চেপে ধরার চেষ্টা করেন৷ বলেন, রাফায়েল চুক্তিতে যদি স্বচ্ছতা থাকে তাহলে জেসিপি কেন তৈরি করা হচ্ছে না? মোদীকে আমি সংসদে চারটি প্রশ্ন করেছিলাম৷ তারপর থেকে প্রধানমন্ত্রী আমার চোখে চোখ রাখতে পারেন না৷ কেন সব চোরের পদবী মোদী এটাই ভেবে অবাক হই৷ রাহুল এখানে নাম না করেও পরোক্ষভাবে নীরব মোদী ও ললিত মোদীর কথাই টেনে আনতে চেয়েছেন৷ প্রথমজনের বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে আর দ্বিতীয় জন আইপিএল কেলেঙ্কারীর সঙ্গে যুক্ত৷ দু’জনেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছেন৷

জাতীয়তাবাদ নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন রাহুল৷ পুলওয়ামার প্রসঙ্গ টেনে কংগ্রেস সভাপতি বলেন, কাশ্মীরের মাটি যখন রক্তে লাল হয়েছিল তখন মোদী জিম করবেট ন্যাশনাল পার্কে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলেন৷ তিনিই আবার জাতীয়তাবাদ নিয়ে বড় বড় কথা বলেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension