যুক্তরাষ্ট্র

সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণেই মৃতের সংখ্যা কম হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হলেও এখন তার চেয়ে কম মানুষের মৃত্যু হবে বলে মনে করছেন।

সোমবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ৫০ থেকে ৬০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিষয়ে ট্রাম্প দাবি করেন সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণেই মৃতের সংখ্যা কম হবে।

করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এখন আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্ধেকেই নিউ ইয়র্কের বাসিন্দা।

হোয়াইট হাউসের ওই সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এখন ৫০ বা ৬০ হাজার মানুষের মৃত্যুর কথা শুনতে পাচ্ছি। এক জনের মৃত্যুও বেশি। আমি সব সময়ই এটা বলেছি। এক জনের মৃত্যুও অনেক বেশি, কিন্তু আমরা ৫০ বা ৬০ হাজার মৃত্যুর দিকে এগুচ্ছি। তারপরেও সেটা অনেক। আপনারা জানেন আগে এই কম সংখ্যাটিই এক লাখ বলে ধারণা করা হচ্ছিল।

ট্রাম্প বলেন, আমরা যেসব উদ্যোগ নিয়েছি তা যদি করা না হতো তাহলে আমার মনে হয় মৃতের সংখ্যা ১০ লাখ, ২০ লাখ বা তারও বেশি হতে পারতো।◉

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension