
সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: বাঙ্গালি জাতির জীবনে ১৬ ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙালীর গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নিউ জারসি অঙ্গরাজ্যের সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলানটিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টার মিলনায়তনে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. মোক্তাদির রহমানেরসভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ কামাল মনজু, সদস্য সচিব নূর মোহাম্মদের সঞ্চালনায় বক্তৃতা করেন বেলাল হোসেন, আব্দুর রহিম, বেলাল উদ্দীন, ফারুক তালুকদার, জাকিরুল ইসলাম খোকা, মাসুম সরকার মনটু, মনিরুজামান মনির, রওশনউদদীন, গৌতম নাগ,জাহাংগির কবির, মাসুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, আব্দুর রফিক।
বক্তারা বলেন,জাতির পিতা একটি সুখি, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন যা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাথা তুলে ধরার জন্য অভিভাবকদের আহ্বান জানান।
বক্তারা যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশ ও স্বাধীনতা বিরোধী চক্রের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য সকল প্রবাসীদের নিকট আহবান আহ্বান এবং আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।



