প্রবাস

সাউথ জার্সিতে জহিরুল ইসলাম বাবুল পেলেন জিম হুইলান স্মৃতি পুরস্কার

আটলান্টিক সিটি প্রতিনিধি: গত ২ মার্চ আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫০তম বার্ষিক কনভেনশনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ‘জিম হুইলান
স্মৃতি পুরস্কার’ পেয়েছেন।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় তিনি এই পুরস্কার লাভ করেন। দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে তার হাতে পুরস্কার তুলে দেন।
এগ হারবার শহরে অবস্হিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা আব্দুর রফিক, সোহেল আহমদ, সুব্রত চৌধুরী, হাবিব রেহমান,ইশরাত জাহান, লাকি চৌধুরী সহ আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা উপস্হিত ছিলেন।
বাংলাদেশের কুমিল্লা সদরের কৃতি সন্তান জহিরুল ইসলাম বাবুল ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে আসেন।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নির্বাচিত সভাপতি হিসাবে তিনি দীর্ঘদিন যাবত সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension