
বাংলাদেশ
স্বেচ্ছাসেবক লীগের নেতার বাবা করোনায় আক্রান্ত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আন্তজাতিক বিষয়ক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাসের বাবা করোনা পজিটিভ (কোভিড-১৯) হয়েছেন।
কিন্তু তার শরীরে করোনার কোনও লক্ষ্মণ নেই বলে জানান সাখাওয়াত বিশ্বাস।
সাখাওয়াত বিশ্বাস আরও জানান, তার বাবা আলহাজ মহিউদ্দীন বিশ্বাস বর্তমানে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
৮৫ বছর পেশায় ব্যবসায়ী বয়স্ক আলহাজ মহিউদ্দীন বিশ্বাস এলাকায় ধর্মপ্রাণ ও সমাজসেবক হিসেবে পরিচিত বলে জানান সাখাওয়াত বিশ্বাস।
তিনি তার বাবার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন। ⛘



