ভারত

সিকিমে নজিরবিহীন তুষারপাত, আটকে পড়া ১৪০০ পর্যটক উদ্ধার

র আগে, গত ১১ থেকে ১৫ মার্চ ভয়াবহ তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমের বাসিন্দারা। এরপর আরও কয়েক দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায়।

বর্তমানে ওই এলাকার তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেখানে ঘুরতে যাওয়া অনেক পর্যটক আটকে পড়েছেন।

দেশটির সংবাদমাধ্যম বলছে, নজিরবিহীন এই তুষারপাতের ঘটনায় গত ২৫ মার্চ পর্যন্ত ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই পর্যটকদের অনেককে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়েছে। সমতল থেকে প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় উদ্ধার অভিযান পরিচালনা করেছে সামরিক বাহিনী।

এছাড়া উত্তর সিকিমবাসী এবং সেনাদের চলাচলের সুবিধার্থে বরফ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ত্রিশক্তি শেপার্স এবং বিআরওর যৌথ উদ্যোগে উন্নতমানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে বরফ পরিষ্কারের কাজ চলছে। তবে রোববার আবার একাধিক জায়গায় তুষারপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension