খেলা

সিরিজ জিতেই দিওয়ালি সেলিব্রেট করতে চায় রোহিতবাহিনী

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : সফরের প্রথম দিন থেকেই ভারতের কাছে নাস্তানাবুদ অবস্থা ক্যারিবিয়ানদের৷ টেস্ট ও ওয়ান ডে সিরিজ জয়ের পর প্রথম ম্যাচ জিতে টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া৷ মঙ্গলবার লখনউ দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ পকেটে পুরতে চায় ভারত৷ সিরিজ জিতেই দিওয়ালি সেলিব্রেট করতে চায় রোহিত অ্যান্ড কোং৷

টি-২০ সিরিজে বিশ্রাম নিয়েছেন ক্যাপ্টেন কোহিলি৷ ফলে মেন ইন ব্লু’র নেতৃত্বভার উঠেছে রোহিত শর্মার কাঁধে৷ শ্রীলঙ্কা এবং এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পর ফের রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন৷ রবিবার ইডেনে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পায় ভারত৷ এর ফলে ক্রিকেটের নন্দনকাননে টানা চার ম্যাচ হারের পর জয়ের মুখে দেখল টিম ইন্ডিয়া৷

রবিবার ভারত জিতলেও মাত্র ১১০ রান তাড়া করতে নেমে জয় সহজে আসেনি রোহিতদের৷ ‘হিটম্যান’ ব্যর্থ হওয়ার পর দ্রুত ডাগ-আউটে ফেরেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও ঋষভ পন্ত৷ মাত্র ৬ রান করেন ক্যাপ্টেন রোহিত৷ ধাওয়ানের অফ-ফর্ম অব্যাহত৷ ৮ বল খেলে মাত্র ৩ রান করে ডাগ-আউটে ফেরেন বাঁ-হাতি ওপেনার৷ রাহুলের সংগ্রহ ১৬ এবং পন্তের ঝুলিতে মাত্র এক রান৷ সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারেননি মনিশ পান্ডেও৷ ২৪ বলে ১৯ রান করে ডাগ-আউটে ফেরেন তিনি৷

তবে ভারতকে জয়ের মুখ দেখান দীনেশ কার্তিক ও অভিষেককারী ক্রুনাল পান্ডিয়ার লড়াই৷ নাইট অধিনায়ক কার্তিকের ৩১ রানের লড়াইয়ে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত৷ ৩৪ বলের অপরাজিত ইনিংসে ৩টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান কার্তিক৷ ৯ বলে ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অভিষেক ম্যাচই দলকে কাঙ্খিত জয় এনে দন ক্রুনাল৷ বল হাতে ভারতের সফলতম বোলার ছিলেন কুলদীপ যাদব৷ চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন চায়নাম্যান৷

মঙ্গলবার লখনউ টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের হারালেও তিন ম্যাচের সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া৷ অর্থাৎ দ্বিতীয় ম্যাচ জিতে দিওয়ালি সেলিব্রেট করতে চায় রোহিতবাহিনী৷ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে রবিবার চিপকে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension