
সুরের মূর্ছনা মিরপুর মাতালেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। রাত পৌনে ১০টার দিকে ‘জয় হো’ গান দিয়ে গান পরিবেশন শুরু করেন তিনি।
গভীর রাত অবধি পারফর্ম করেন এআর রহমান। ৩৫টির মতো গান পরিবেশন করেছেন তিনি। তবে আর সব গানকে ছাপিয়ে গেছে তার কণ্ঠে ধ্বনিত ‘জয় বাংলা’ গানটি। তার গানটি হৃদয় ছুঁয়ে দেয় শ্রোতাদের। গান পরিবেশনের সময় শ্রোতারাও হর্ষধ্বনি দিয়ে এআর রহমানকে অভিনন্দন জানান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টের আয়োজ করা হয়। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এ কনসার্ট শুরু হয়।
‘জয় হো’ দিয়ে শুরু করলেন এ আর রহমান‘জয় হো’ দিয়ে শুরু করলেন এ আর রহমান
রাত সাড়ে ৮টায় কনসার্টে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসার পরপরই শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনা। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসেন তিনি।
বিকেলে কনসার্ট শুরুর পর প্রথম পারফর্ম করে ব্যান্ডদল মাইলস। এরপর আসেন মমতাজ বেগম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট।



