প্রধান খবরবাংলাদেশ

সুলতান মনসুরকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে বিজয়ী সুলতান মনসুর জাতীয় সংসদে যোগ দেয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের বাকি সদস্যরাও সংসদে আসবেন বলে আশা করছেন সংসদনেত্রী। সোমবার রাতে জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শেষ হচ্ছে।

সমাপনী ভাষণের শেষ দিকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি সুলতান মনসুরের দিকে ইঙ্গিত করে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের একজন সংসদে এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আশা করি বাকিরাও চলে আসবেন।’

সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সাংসদ নির্বাচিত হন। ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সদস্য শপথ না নেয়ার সিদ্ধান্ত হয়।

তবে গত ৭ মার্চ সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন সুলতান মনসুর। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে তাকে গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বহিষ্কার করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension