প্রবাস

সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের এক বাংলাদেশি মারা গেছেন। গত ১১ জুন মক্কায় তার মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’।

মো. জাহাঙ্গীর কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাহাঙ্গীর কবির ১১ জুন সৌদি আরবে মারা যান। এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন।

এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

জানা গেছে, সৌদিতে হজযাত্রী পরিবহনে ১২ জুন পর্যন্ত ১৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১টি, সৌদি এয়ারলাইনস ৫টি ও ফ্লাইনাস ৩টি ফ্লাইটে হজযাত্রী নিয়ে গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension