আন্তর্জাতিকভারত

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, ঘনিষ্ঠতার ওপর নিবিড় নজর রাখছে ভারত

পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি করা নিয়ে ভারত চাপে পড়েছে। আর তাই পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠতার ওপর নিবিড় নজর রাখছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদি আরবের সঙ্গে বুধবার ‘কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে পাকিস্তান। এরপর দুই দেশের তরফে জানানো হয়েছে, কোনও এক পক্ষের ওপর হামলা হলে তা উভয়ের ওপর আঘাত হিসাবে ধরা হবে।

বৃহস্পতিবার এই বিষয়ে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠতার ওপর নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল বলেন, বিষয়টিকে (সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তি) আমরা জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক (এশীয়) ও আন্তর্জাতিক স্বার্থের কথা ভেবেও নজর রাখছি। ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, পাকিস্তানের সঙ্গে চুক্তির পর সৌদি আরবের তরফে বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করা হচ্ছে। যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে লড়বে সৌদি আরব ও পাকিস্তান।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে সামরিক সংঘাত চলে। এরপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে পাকিস্তান। এই আবহে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension