প্রবাস

স্পেনে বেগম রোকেয়ার নামে সড়ক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি সড়কের নাম বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত ‘বেগম রোকেয়া সড়ক’প্রতীকী হিসেবে রাখা হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষে দেশটির নারীবাদী আন্দোলনে সম্পৃক্ত কয়েকেটি সংগঠন গত ৬ মার্চ স্থানীয় এম্বাখাদর এরিয়ার ১৪টি রাস্তা ও স্থানের নাম পরিবর্তন করে মহিলাদের নাম দিয়ে ফলক লাগায়। মানবাধিকার সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ নামক একটি প্রবাসী বাংলাদেশি সংগঠন আন্দোলনে সম্পৃক্ত থাকায় তারা বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে একটি সড়কের নামফলক সম্পৃক্ত করে।

‘ভালিয়েন্তে বাংলা’ সংগঠনের সভাপতি মো. ফজলে এলাহি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীবাদী আন্দোলনেও আমাদের সংগঠনের নারী সদস্যরা সম্পৃক্ত রয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের আধিক্য লাভাপিয়েস অঞ্চলে রয়েছে। তাই লাভাপিয়েস সড়ককে আমাদের বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সড়ক প্রস্তাব করা হয় এবং তা গৃহীতও হয়। মাদ্রিদে বাঙালি অধ্যুষিত এলাকায় এবার সড়কের নাম বাংলায় সংযুক্ত করার প্রস্তাব ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি, সেটা বাস্তবায়িত হবে। ’

সরেজমিন দেখা গেছে, ‘কাইয়্যে দে লাভাপিয়েস’সড়ক শুরুর দেয়ালে ‘কাইয়্যে দে লাভাপিয়েস’ এর নিচে ‘কাইয়্যে দে বেগম রোকেয়া’ অর্থাৎ ‘বেগম রোকেয়া সড়ক’ ফলক শোভা পাচ্ছে। যদিও ৮ মার্চের পর সেই ফলকটি থাকবে না বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension