আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

সৎ বাবার ধর্ষণের পর বন্ধুর হাতে হেনস্থা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ১৪ বছরের মেয়েটি সৎ বাবার যৌন নির্যাতন ও ধর্ষণের হাত থেকে বাঁচতে এক বন্ধুর কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু ব্রায়ান রজার নামে ওই যুবক মেয়েটিকে  বিপদে ফেলে দিয়েছিল।

অনলাইন গেমিং প্ল্যাটফর্মে মেয়েটির আলাপ ব্রায়ান রজারের সঙ্গে। সৎ বাবার কাছে ধর্ষিত হওয়ার ভিডিও রজারকে পাঠিয়ে দিয়েছিল আমেরিকার টেনিসির ওই কিশোরী। তারপর মেয়েটিকে অপহরণ করে ধর্ষণের সেই ভিডিও অনলাইনে পোস্ট করে দেয় রজার। জানুয়ারি মাসে অপহৃত সেই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রজার ও সৎবাবা র‌্যান্ডাল প্রুইটকে।

ঘটনাটি ১৪ জানুয়ারির। আগের দিন আগে রজার মেয়েটিকে বলেছিল, ‘তোমার সৎ বাবা ঘরে ঢোকার আগে ফোনে রেকর্ডিং অন করে রাখবে।’ তাই করেছিল মেয়েটি। তারপর ধর্ষণের সেই ভিডিও পাঠিয়ে দিয়েছিল রজারকে। সাতশ’ মাইল পাড়ি দিয়ে সেদিনই উইসকনসিন থেকে টেনিসি চলে আসে রজার। মেয়েটিকে নিয়ে যায় নিজের বাড়িতে। পরে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়।

তিন ভাই-বোনের সঙ্গে বাড়িতেই পড়াশোনা করত ওই কিশোরী। গত ২৫ জানুয়ারি পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের কাছে মেয়েকে খুঁজে দেওয়ার জন্য ‘আবেদন’ও জানিয়েছিল সৎ বাবা প্রুইট। কিশোরীর মা ক্রিস্টিনাকে বিয়ে করার পরে ওই কিশোরীকে দত্তক নিয়েছিল বছর একচল্লিশের প্রুইট।

১ ফেব্রুয়ারি পুলিশ রজারের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। প্রথমে রজার পুলিশকে জানায়, ওই কিশোরী সেখানে নেই। পরে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় কিশোরী।

পুলিশি জেরার মুখে রজার প্রথমে দাবি করেছিল, সে ওই ভিডিও ছড়ায় নি। কাউকে পাঠায়ও নি। তবে তার ফোন থেকে পুলিশ জানতে পারে রীতিমতো ক্যাপশনসহ ভিডিওটি প্রচার করেছে সে।

জেরায় রজার জানিয়েছিল, মেয়েটির মোবাইল ভেঙে গুড়িয়ে দিয়েছিল সে, যাতে কেউ তার খোঁজ না পায়। পুলিশ অনলাইন চ্যাট ঘেঁটে দেখেছে, ধর্ষণের ভিডিও রেকর্ড করার জন্য মানসিকভাবে ওই কিশোরীর উপরে চাপ তৈরি করে রজার। প্রথমে রাজি না থাকলেও পরে রজারের কথা মেনে নেয় তরুণী।

দোষী সাব্যস্ত হলে রজারের অন্তত ১৫ বছর জেল হবে। যাবজ্জীবন জেল হতে পারে সৎবাবার। কিশোরীর মা ক্রিস্টিনার বিরুদ্ধে অবশ্য কোনও অভিযোগ আনা হয় নি।

যদিও কিশোরী জানায়, প্রুইটের হাতে নির্যাতিত হওয়ার কথা মাকে বলেছিল সে।

এ বিষয়ে ক্রিস্টিনা জানান, মানসিকভাবে বিধ্বস্ত মেয়েকে সুস্থ করে তোলার দিকেই আপাতত নজর দিতে চান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension