খেলাপ্রধান খবর

হঠাৎ দুদক কার্যালয়ে সাকিব

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে উপস্থিত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হন। জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছর জন্য নিষিদ্ধ হন সাকিব। ওই নিষেধাজ্ঞার চারদিন পর দুদক কার্যালয়ে আসলেন তিনি।

তবে কী কারণে তিনি দুদক কার্যালয়ে এসেছেন এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, বর্তমান সময় বেশ আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। অবশ্য তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবার মাঠে নামতে পারবেন তিনি। সাকিব আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ দলে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন তার স্ত্রী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension