আন্তর্জাতিক

হত্যার ষড়যন্ত্রে ভারত যুক্ত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তাকে এবং প্রাক্তন প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজপক্ষকে হত্যার ষড়যন্ত্রে ভারতের যুক্ত থাকার অভিযোগ তুললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেন৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানান, প্রেসিডেন্টের মতে এই ষড়যন্ত্রের পিছনে RAW (India’s external intelligence agency, Research and Analysis Wing)-এর হাত রয়েছে৷

ইকনমি নেক্সট্-এর একটি রিপোর্ট থেকে জানা যায়, ইউনাইটেড ন্যাশনাল পার্টি তাঁর এই দাবি নিয়ে সিরিয়াস না হওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ প্রেসিডেন্ট৷

তবে তিনি এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করতে না পারলেও শ্রীলঙ্কার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension