আঞ্চলিকবাংলাদেশ

হারানোর পর মাইকিং, ২০ ঘণ্টা পর ফিরলো সাত বিড়াল ছানার মা

বরগুনা: হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে বিড়ালের মালিক সানাউল্লাহ তার পার্সিয়ান জাতের পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন। মাকে ফিরে পাওয়ার পর আহ্লাদে আটখানা হয়ে পড়ছে ছানাগুলো। কেউ ঘাড়ে কামরে ধরেছে, কেউ কানে। আবার কেউ পেছনে পড়ে আছে লেজের।

রোববার (২০ এপ্রিল) দুপুরে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো। খুশি মালিক ও প্রতিবেশীরাও।

এদিকে মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়াল ছানাগুলো দেখতে শত শত মানুষ দেখতে আসেন। মা ফেরার খবরে এখন তারাও তুলছেন তৃপ্তির ঢেকুর।

ওই বাড়ির বাসিন্দারা জানান, আমতলী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা সানাউল্লাহ গত দেড় বছর আগে পার্সিয়ান জাতের একটি সাদা বিড়াল পুষতে বাড়িতে আনেন। বিড়ালটি যত্ন সহকারেই তিনি লালন পালন করছেন। গত ২০ দিন আগে বিড়ালটি সাতটি বাচ্চা প্রসব করে।

শনিবার দুপুরে দিকে কোনো এক সময় মা বিড়ালটি মালিকের প্রতিবেশী শাহারিয়ার নামক এক বাসিন্দার ঘরে যায়। ওই স্থান থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর দিন গড়িয়ে রাত পাড় হলেও বিড়ালটি বাসায় ফিরছিল না। বিড়ালটি না পেয়ে ওই দিন রাত ৯টার দিকে মালিক সানাউল্লাহ আমতলী পৌর শহরের মাইকিং করেন।

পরে রোববার দুপুরের পৌর শহরের বটতলা এলাকার এক ব্যক্তি মা বিড়ালটি তার বাসায় নিয়ে আসেন। ছানাগুলো সুস্থ আছে।

বিড়ালের মালিক মোঃ সানাউল্লাহ বলেন, বিড়াল ছানাগুলো খুব দুর্বল হয়ে পড়েছিল। বাধ্য হয়ে মাইকিং করেছি পরে সন্ধান পেয়েছি। যে ব্যক্তি বিড়ালটি ফেরত দিয়েছে তার কাছে আমি কৃতজ্ঞ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension