যুক্তরাষ্ট্র

হারিকেন ‘হ্যানা’ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্য টেক্সাসে আঘাত হেনেছে ভয়াবহ ঘূণিঝড় ‘হ্যানা।’ স্থানীয় সময় শনিবার থেকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয়েছে ভারী বর্ষণ।

রাজ্যটির গভর্নর গ্রেজ অ্যাবোট দুর্যোগের কারণে ৩২ এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন।

তিনি আরও বলেন, করোনার কারণে জরুরি সেবা দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে।

ভয়াবহ এ হারিকেনে প্রাণহানির আশঙ্কায় দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র (এনএইচসি) টেক্সাসের উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

অন্যদিকে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ডগলাস নামে আরেকটি হারিকেন ৯০ কিলোমিটার বেগে হাওয়াইয়ে আঘাত হানছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার প্রশাসনের লোকজন খুব নিবিড়ভাবে ঘূণিঝড়কবলিত দুই রাজ্যের দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ❑

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension