প্রবাসবিনোদন

হুমায়ূন মেলায় গান গাইলেন এসআই টুটুল

বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক থেকে : ‘জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ একদিন আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কোনো জাতীয় পুরস্কার পেয়েছি কিনা। উত্তরে আমি বলেছিলাম, ‘না।’ এরপর তিনি বললেন, ‘তোমাকে আজ হুমায়ূন আ্যাাওয়ার্ড দিলাম।’ নিউ ইয়র্কে আয়োজিত হুমায়ূন মেলায় কথাগুলো বলছিলেন কণ্ঠশিল্পী, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক এসআই টুটুল।

টুটুল বলেন, ‘এরপর জাতীয় পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কার পেয়েছি। কিন্তু আমার কাছে হুমায়ূন অ্যাওয়ার্ডই সেরা। আমার কাছে তা অস্কারের চেয়েও মূল্যবান।’

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে গান গাওয়ার ফাঁকে ফাঁকে হুমায়ূন আহমেদকে নিয়ে এভাবেই স্মৃতিচারণ করেন এসআই টুটুল।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের লেখা বিভিন্ন গান এপিটাফ ক্ল্যাসিক্যাল ধারায় পরিবেশন করেন এসআই টুটুল। নিউ ইয়র্কের প্রখ্যাত সেঁতারবাদক মোরশেদ খান অপুর সঙ্গে সঙ্গীত পরিবেশনের খায়েশ ছিল তার দীর্ঘদিনের। তবে দেরীতে হলেও হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে এসআই টুটুলের গানে সেতার বাজিয়ে সেই প্রত্যাশা পূরণ করেন মোরশেদ খান অপু, একথা উল্লেখ করেন এসআই টুটুল। অনুষ্ঠানে অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন এসআই টুটুল। এসময় তিনি প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকেও স্মরণ করেন। হুমায়ূন আাাহমেদের লেখা ও সুবীর নন্দীর গাওয়া ‘ও আমার উড়াল পঙ্খীরে’ গানটি দরদের সঙ্গে গেয়ে শোনান তিনি।

মঞ্চে এসআই টুটুল যত সময় গান গেয়েছেন তার চেয়ে বেশি স্মৃতিচারণ করেছেন হুমায়ূন আহমেদকে নিয়ে। আর এসব স্মৃতিচারণে বারবার উঠে এসেছে তার প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ।

নিউইয়র্কের জনপ্রিয় প্রমোটার প্রতিষ্ঠান শো টাইম মিউজিক পঞ্চমবারের মতো নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন করে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার পিএস-১৩১ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন টিভি ব্যক্তিত্ব, সাংবাদিক ও লেখক বেলাল বেগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম। বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি মিশুক সেলিমকে আহ্বায়ক ও ছড়াকার মনজুর কাদেরকে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটির তত্ত্বাবধায়নে এ সম্মেলন আয়োজিত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension