বাংলাদেশরাজনীতি

হেভিওয়েট অনেক নেতাই বাদ পড়তে পারেন: কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল মঙ্গলবার ২০ নভেম্বর সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, অনেক হেভিওয়েট ব্যক্তি বা সাংসদ-মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের দলের মনোনয়নবঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে।

ওবায়দুল কাদের বলেন, হেভিওয়েট অনেক নেতাই বাদ পড়তে পারেন। তাদের মধ্যে সাংসদ মন্ত্রীও আছেন। তবে কারা আছেন সেটা এখনই বলব না। তিনি বলেন, জরিপে বদি ও রানা এগিয়ে থাকলেও নানা বিতর্কের কারণে তাদের মনোনয়ন দেওয়া হচ্ছে না। তবে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকে  নৌকার প্রার্থী করা হবে। সেইসঙ্গে রানার পরিবর্তে আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খানকে মনোনয়ন দেওয়া হচ্ছে। বদিকে বাদ দিয়ে তাঁর স্ত্রীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পরিবারের সব খারাপ লোক এমন তো না। বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে, তার কোনও প্রমাণ আছে? কন্ট্রোভার্সি থাকায় অলটারনেটিভ বেছে নিয়েছি।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় ক্রিকেট দলের সদস্য মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। উনি এই আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। আমি এবার নোয়াখালী-৫  আসনে নির্বাচন করব।

কাদের বলেন, শরিকদের ৬৫ থেকে ৭০ আসন দেওয়া হবে। তাদের কাছে বিজয়ী হওয়ার মত প্রার্থী চাওয়া হয়েছে। যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ, তাদের সঙ্গে সাধারণ প্রতিদ্বন্দ্বিতা হবে ভাবার কারণ নেই। এ জন্য শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী দিতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension