প্রবাস

হেলাল শেখ জয়ী হবেন বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হলেই:এন মজুমদার

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: সকল বাংলাদেশী ঐক্যবদ্ধ হলেই নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে হেলাল শেখের বিজয় নিশ্চিত হবে। কারণ, এ নির্বাচনে ২২ জন লড়ছেন। এরমধ্যে দক্ষিণ এশিয়ান হিসেবে একমাত্র প্রার্থী বাংলাদেশী হেলাল শেখ।

https://www.facebook.com/RuposhiBanglaNyc/videos/267650870568303/

এ তথ্য জানানো হয় ২৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে। উল্লেখ্য, গত মধবর্তী নির্বাচনে নিউইয়র্ক সিটির দ্বিতীয় শীর্ষস্থানীয় এ পদের লেটিশা জেমস নিউইয়র্ক স্টেটের এটর্নী জেনারেল হিসেবে জয়ী হওয়ায় পদটি খালি হয়েছে। আসছে ফেব্রুয়ারিতে বিশেষ নির্বাচন হবে তা পূরণের জন্যে। এতেই প্রার্থীতা ঘোষণা করেছেন হেলাল শেখ।

হেলাল শেখের নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি জেনারেল এডভোকেট মুহম্মদ এন মজুমদার সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপনকালে বলেন, যেহেতু প্রার্থী ২২ জন, তাই বিজয় ছিনিয়ে নিতে বেশী ভোটের প্রয়োজন হবে না। শুধুমাত্র বাংলাদেশী ভোটাররাই পারবেন বিজয় নিশ্চিত করতে। এমন একটি দুর্লভ সুযোগ হাতছাড়া করা যাবে না বলেও উল্লেখ করেন এন মজুমদার।এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension