প্রধান খবরযুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজে ইফতার আয়োজন করছেন ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত বছর বাতিল করলেও এবার হোয়াইট হাউজে প্রথমবারের মতো ইফতারের আয়োজন করছেন ডোনাল্ড ট্রাম্প। মুসলমানদের পবিত্র ধর্মীয় মাস রমজানকে স্বীকৃতি দিয়ে আগামী সপ্তাহে এই আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

গত বছর ইফতার আয়োজন বাতিল করে সমালোচনার মুখে পড়েছিল হোয়াইট হাউজ। আগের প্রেসিডেন্টদের মধ্যে বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামার আমলে এই আয়োজন হয়ে আসলেও ট্রাম্প তা বাতিল করেছিলেন।
মুসলিম সম্প্রদায়ের সাথে ট্রাম্পের সাথে রয়েছে বিরোধপূর্ণ সম্পর্ক। নির্বাচনি প্রচারণার সময়ে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত বছর ইফতার আয়োজন বাতিল করেন তিনি। তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার এ বছরের ইফতার আয়োজন হবে। তবে কারা এই আয়োজনে উপস্থিত থাকবেন তা জানাতে অস্বীকার করেছেন তিনি।
রমজান মাসের শুরু উপলক্ষে গত মাসে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন, মুসলমানদের উদারতা আমেরিকার জনজীবনকে ধর্মীয় সম্প্রীতির অনন্য মহিমায় উদ্ভাসিত করছে। রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমি সব মুসলমানের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি। একই সাথে আমেরিকাসহ সারা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কারণ, এ মাসেই মুসলমানেরা রোজাব্রত পালন করেন, কমভাগ্যবানদের পাশে দাঁড়ান, সেবামূলক কর্মসূচিতে লিপ্ত হন।

নিউইয়র্ক টাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension