আন্তর্জাতিকবাংলাদেশ

১০ লাখ ইউরো পুরস্কার সাংবাদিক হত্যার তথ্যদাতার

রূপসী বাংলা ডেস্ক:স্লোভাকিয়ায় এক সাংবাদিক হত্যায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ১০ লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। খবর বিবিসির।

বান্ডিল বান্ডিল ইউরোর নোট সামনে রেখে তিনি মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বলেছেন, সাংবাদিক ইয়েন কুচিয়াকের হত্যাকারীদের সম্পর্কে যারাই তথ্য দেবে, তাদের এই অর্থ পুরস্কার দেয়া হবে।

২৭ বছর বয়সী কুচিয়াক এবং তার মেয়েবন্ধু – দুজনকেই তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের দুজনের দেহে একটি করে গুলির ক্ষত রয়েছে।

খবরে বলা হয়েছে, স্লোভাকিয়ার রাজনৈতিক মহলের সঙ্গে ইটালিয়ান এন্ড্রাঘেটা মাফিয়ার যোগসূত্র সম্পর্কে কুচিয়াক একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করার জন্য তৈরি হচ্ছিলেন।

এই ঘটনা নিয়ে সে দেশের সংবাদমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।

এর আগে স্লোভাকিয়ার বিরোধীদলীয় কয়েকজন রাজনীতিক অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে শাসকদল স্মের-এর যোগাযোগ রয়েছে।

স্লোভাক প্রধানমন্ত্রী এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘কোনো প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক না। এটা রসিকতার ব্যাপার না।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension