
বাংলাদেশ
দোহারে পুলিশি অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক
ঢাকা প্রতিনিধি:ঢাকা জেলার দোহার উপজেলায় লাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ৬৭ পিছ ইয়াবা ও ১৩ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার নাগেরকান্দা গ্রামের হানু লষ্করের ছেলে আসলাম লষ্কর (৩১),মধ্যলটাখোলা গ্রামের ফটিক ব্যাপারীর ছেলে লালমিয়া(২৮) ও আব্দুল খালেক শেখের ছেলে ফারুক (৩০)।
দোহার থানা পুলিশের মাধ্যমে জানতে পারাযায়, বুধবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে লাটখোলা এলাকায় অভিযান চালায় দোহার থানা পুলিশের একটি দল। এসময় আটক ওই ৩ জনের শরীর তল্লাশি করে ৬৭ পিছ ইয়াবা ও ১৩ পুড়িয়া হেরোইন পাওয়া যায়।
দোহার থানা পুলিশের( ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।



