
বাংলাদেশ
রাজধানীতে ৫ ডাকাত সদস্য আটক
ঢাকা প্রতিনিধি:রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর একটি দল।
এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতের দিকে হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



