বাংলাদেশ

রাজবাড়ীতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা প্রতিনিধি:রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় শাওন সরকার (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ ফেব্রুয়ারি বুধবার সকালের দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাওন ওই গ্রামের বাসিন্দা

হোটেল ব্যবসায়ী গণেশ সরকারের ছেলে ও  বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ।

শাওনের স্বজনদের সূত্রে জানা গেছে,  ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শাওনের বাবা তাকে পড়ালেখার জন্য বকাঝকা করেন। এতে বাবার ওপর অভিমান করে শাওন। বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাওনকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানা পুলিশের  উপ-পরিদর্শক (এসআই) মেজবা উদ্দিন  জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension