আন্তর্জাতিক

২০ বছরে সর্বনিম্ন মৃত্যুর সপ্তাহ পার করল আফগানিস্তান

বিগত ২০ বছরে সর্বনিম্ন মৃত্যুর সপ্তাহ পার করল আফগানিস্তান।

স্থানীয় সংবাদ সংস্থা পাজহোকের খবরে এই তথ্য বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরের আগে আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছিল। এই সময় আফগানিস্তান প্রতিদিন কয়েক ডজন প্রাণহানী লক্ষ্য করেছে। ১৫ আগস্ট আশরাফ গনির বিদেশ পলায়নের মাধ্যমে দেশটিতে যুদ্ধ শেষ হয়। তালেবান অন্তর্বর্তী সরকার গঠন করে।

তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে তিনটি বড় ধরনের হামলা হয়।

তিনটি হামলার একটি রাজধানী কাবুল, দ্বিতীয়টি কুন্দুজ এবং তৃতীয়টি কান্দাহার প্রদেশে।

এসব হামলায় ৫৬১ জন হতাহত হয়।

বিশ্বব্যাপী নিষিদ্ধ ইসলামি গোষ্ঠী আইএস খোরাসান শাখা সব হামলার দায় স্বীকার করে।

এর পর গত তিন মাসে আফগানিস্তানে প্রতি সপ্তাহে গড়ে ২৬ জন মানুষ হতাহত হয়েছে। পরে আফগানিস্তানে মৃত্যুর সংখ্যা কয়েক গুণ কমতে থাকে। গত সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু দেখেছে দেশটি।

সংবাদমাধ্যমের খবর অনুসারে , গত সপ্তাহে পৃথক ঘটনায় চারজন বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension