আঞ্চলিক

পটুয়াখালীতে তাবলীগ জামাতের ১৫ জনকে অচেতন করে লুট

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর তাবলীগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বত্তরা। রবিবার ভােররাতে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনক কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে তাবলীগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারে নি। তাদের ধারনা দুর্বত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশাক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। আজ সকাল নয়টা পর্যন্ত এখনও ৮ জনের জ্ঞান ফিরেনি।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension