প্রবাস

২ এপ্রিল বাংলাদেশ সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির আয়োজনে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য সপ্তম পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার কার্যক্রম চলছে।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ইতিমধ্যে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে প্রাথমিক পর্বে দুইটি বিভাগে ছেলে এবং মেয়েরা পৃথক পৃথকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

প্রাথমিক পর্বে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২ এপ্রিল বাংলাদেশের সোসাইটির আয়োজনে বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিলে। উড সাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫টায়।

সপ্তম এই আসরকে আরো বর্ণিল করে তুলতে প্রতিবারের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়েছে প্রবাসের অন্যতম জনপ্রিয় ইসলামিক টেলিভিশন আইটিভি ইউএসএ।

এদিকে কার্যকরী কমিটির পক্ষ থেকে সকল প্রবাসীদের আগামী ২ এপ্রিল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension