ভারত

ওয়াশিংটনে গান্ধী মূর্তিতে গ্র্যাফিটি!

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের বাইরের মহাত্মা গান্ধীর মূর্তিতে স্প্রে-পেইন্টিংয়ে গ্র্যাফিটি আঁকা হয়েছে। সে ঘটনায় জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ মূর্তিটি ঢেকে দেয়।

স্থানীয়দের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানায়, #BlackLivesMatters-এর প্রতিবাদকারীরা গান্ধীর মূর্তিতে প্রথমে স্প্রে পেইন্টিংয়ে গ্র্যাফিটি আঁকেন। ঘটনায় তদন্ত শুরু করেছে স্মৃতিস্তম্ভের রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পার্ক পুলিশ। তারা মূর্তিটি ঢেকে দিয়েছে।

পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন্‌ জাস্টার্স। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে গান্ধী মূর্তির অবমাননা দেখে অত্যন্ত দুঃখিত হয়েছি। আন্তরিকভাবে ক্ষমা চাইছি। পাশাপাশি জর্জ ফ্লয়েডের বীভৎস মৃত্যু এবং হিংসা ও ভাঙচুরে হতবাক হয়েছি। আমরা যে কোনও ধরনের কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছি। আমরা ঘুরে দাঁড়াব এবং আরও ভালো কিছু হবে।

https://twitter.com/USAmbIndia/status/1268400085429186561?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1268400085429186561&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbrief-news%2Fmahatma-gandhi-statue-outside-indian-embassy-in-washington-desecrated-locals-blame-protesters-31591246360347.html

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জের মৃত্যুর ঘটনায় গত কয়েকদিন ধরেই রীতিমতো উত্তাল দেশটি। যুক্তরাষ্ট্রের প্রায় সব শহরেই হিংসাত্মক প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। ভাঙচুর করা হয়েছে একাধিক জায়গা। চালানো হয়েছে তাণ্ডব।

বিক্ষোভকারীদের বেপরোয়া মনোভাবে চিন্তিত প্রশাসনও। এমন কি বাইরে বিক্ষোভের জেরে গেল শুক্রবার রাতে হোয়াইট হাউস অন্ধকার করে দেওয়া হয়। বেসমেন্টের বাঙ্কারে আশ্রয় নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সে দাবি মানতে চায় নি মার্কিন প্রশাসন।⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension