যুক্তরাষ্ট্র

শ্বশুরের হাতে ধর্ষিত গৃহবধূকে ঘর থেকে তাড়িয়ে দিলেন স্বামী

স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অথচ সেই স্ত্রীকেই মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন যুবক। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায়।

অভিযোগ উঠেছে, গত ০৫ আগস্ট স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন তার শ্বশুর। ধর্ষণের পর তাকে মারধরও করা হয়। এরপর ভুক্তভোগী স্বামীকে পুরো বিষয়টি জানালে স্বামীও তার সঙ্গে থাকতে অস্বীকার করেন এবং স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্ত্রীকে বের করে দেওয়ার সময় ওই যুবক বলেন, আমার বাবা তোমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। এখন থেকে তুমি আমার বাবার স্ত্রী এবং আমার মা। আমি আর তোমাকে আমার সঙ্গে থাকতে দেব না। তারপর থেকে ভুক্তভোগী বাপের বাড়িতে থাকছেন।

গত ০৭ সেপ্টেম্বর ওই গৃহবধূ শ্বশুর এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তার শ্বশুর এবং স্বামীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও ওই নারীর শ্বশুর অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, টাকা হাতিয়ে নিতেই তার এবং তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন পূত্রবধূ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension