আন্তর্জাতিক

ইসরাইলে যাদের ওপর হামলা চালাচ্ছে হামাস, জানালেন মুখপাত্র

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনো সাধারণ মানুষের ওপর হামলা করছি না।

রোববার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি এসব কথা বলেন।

হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে।

ইসরাইলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরাইলি সশস্ত্র বাহিনীর অংশ। তারা বেসামরিক নাগরিক নন।

দক্ষিণ ইসরাইলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে।

শনিবার সকালে গাজা থেকে থেকে ইসরাইলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে। তবে ইসরাইল বলেছে, রকেটের সংখ্যা আড়াই হাজারের বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে এক যোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরাইল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে।

বিমান হামলায় গাজায় ৩১৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরাইলে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয়পক্ষে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: আলজাজিরা, বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension