আন্তর্জাতিক

দুর্ঘটনায় মৃতের দেহ খালে ফেলল বিহার পুলিশ : ভিডিও

দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ খালের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করা যায়নি। তবে ভিডিও প্রকাশ্যে আসার পরই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের বিহার রাজ্যের মুজফফরপুরের একটি খালে ফেলা হয়েছিল দেহটি।
এদিকে বিহার পুলিশ ভিডিওর সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছে, রবিবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। মুজফফরপুরের দুধি সেতু থেকে নিচে খালে ফেলা হয়েছে দেহটি।

মুজফফরপুরের সিনিয়র পুলিশ সুপার বিবৃতি দিয়ে বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে সে সময় ঘটনাস্থলে যে পুলিশ সদস্যরা ছিলেন, তারা নিজেদের কর্তব্য থেকে বিচ্যুত হয়েছেন। কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। বাকি দুই হোমগার্ড জোয়ানকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার মুজফফরনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। কিভাবে দুর্ঘটনা হয়েছে, তা বিশদে জানা যায়নি। মৃতের পরিচয় এখনো মেলেনি। দেহটি যখন খালে ফেলছিলেন পুলিশ সদস্যরা, তখন তা ভিডিও করেন এক পথচারী। সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ছাড়াও দেহের কিছু অংশ খাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension