বাংলাদেশ

কারাবন্দি খালেদার সঙ্গে আইনজীবী ও স্বজনদের সাক্ষাৎ

রূপসী বাংলা ডেস্ক:কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন তার পরিবারের পাঁচ সদস্য ও দুই আইনজীবী। শনিবার বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া কারাগারে প্রবেশ করেন। তারা দু’জন পৌনে ৫টার দিকে বের হয়ে আসেন। একইসময় খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ পাঁচজন কারাগারে প্রবেশ করেন। অন্যরা হলেন-বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাগ্নি সায়মা ইসলাম, ভাগ্নে ডা. মামুন ও মাসুদ।

কারাগার থেকে বের হয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তারপরও আমরা মামলা সংক্রান্ত কিছু বিষয়ে কথা বলেছি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সেদিন থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension