আন্তর্জাতিক

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২৮

নেপালে শক্তিশালী ভূমিকম্পেের আঘাতে কমপক্ষে ১২৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্ত ১৪০ অনেকে। গতকাল শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে জাজারকট এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে ৬৯ জন নিহতের খবর জানানো হলেও পরে তা বেড়ে এখন ১২৮ জনে দাঁড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভূমিকম্পে ওই এলাকার ঘরবাড়ি ও ভবনগুলো বিধ্বস্ত হয়ে গেছে। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। নয়া দিল্লির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র বলেছে, ভূমিকম্পটি ৬.৪ মাত্রার ছিল। তবে জার্মান গবেষণা সংস্থা সায়েন্সেস (জিএফজে) পরে বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। আর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার ছিল।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension