আন্তর্জাতিক

ফিলিপাইনে রেডিও স্টুডিওতে সাংবাদিককে গুলি করে হত্যা

ফিলিপাইনে রবিবার একজন রেডিও সম্প্রচারকারীকে তার স্টুডিওর ভেতরে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। দেশটিতে নিহত সাংবাদিকদের দীর্ঘ তালিকার সর্বশেষ ঘটনা এটি।

ক্যালাম্বা পৌরসভার পুলিশ প্রধান ক্যাপ্টেন দেওরে রাগোনিও বলেছেন, একজন বন্দুকধারী জুয়ান জুমালনের (৫৭) মাথায় গুলি করেছেন। ঘটনার সময় জুমালন দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে তার বাড়িতে অবস্থিত স্টুডিওতে ছিলেন।

ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট নিন্দা জানিয়ে বলেছে, ২০২২ সালের জুনে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে হত্যার শিকার চতুর্থ সাংবাদিক জুমালন। দ্বীপপুঞ্জের দেশটি সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি। হত্যাকারীরা সেখানে প্রায়ই শাস্তি থেকে রেহাই পেয়ে যান। রাজধানীর বাইরের রেডিও সম্প্রচারকারীরা প্রায়ই লক্ষ্যবস্তু হন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একটি সম্প্রচারে ঘোষণা দেওয়ার ভান করে জুমালনের স্টুডিওতে প্রবেশ করেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। জুমালনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে প্রেসিডেনশিয়াল টাস্কফোর্সের মিডিয়া সিকিউরিটি প্রধান পল গুতেরেস বলেছেন, হামলার ভিডিও রেকর্ড হয়েছে।

এতে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি জুমালনকে দুবার গুলি করেছেন এবং চলে যাওয়ার আগে তার সোনার নেকলেস ছিনিয়ে নিয়েছেন।

পুলিশ প্রধান রাগোনিও বলেছেন, হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। জুমালন আগে কোনো হুমকি পেয়েছিলেন কি না, তারা তা জানেন না।

এদিকে প্রেসিডেন্ট মার্কোস জুমালনের ‘হত্যার’ নিন্দা করেছেন এবং কর্তৃপক্ষকে ‘দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার’ নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘সাংবাদিকদের ওপর হামলা আমাদের গণতন্ত্রে বরদাশত করা হবে না।

যারা সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেয়, তারা তাদের কর্মের সম্পূর্ণ পরিণতির মুখোমুখি হবে।’

সূত্র: এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension