
বিনোদন
ঋত্বিক উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী স্থগিত
অবরোধ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়‘একাদশ ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব’র দ্বিতীয় ও তৃতীয় দিনের লালনশাহ মুক্তমঞ্চের অনুষ্ঠিতব্য ‘চলচ্চিত্র প্রদর্শনী’ স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) উৎসব পরিচালক নাট্যকার ও চলচ্চিত্রকার আহসান কবীর লিটন এ স্থগিতের নিদের্শনা প্রদান করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উৎসবের জনসংযোগ ব্যবস্থাপক মো. শামীউল আলীম শাওন।
উৎসব পরিচালক নাট্যকার ও চলচ্চিত্রকার আহসান কবীর লিটনের বরাত দিয়ে মো. শামীউল আলীম শাওন জানান, দেশজুড়ে চলমান অবরোধ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সাংস্কৃতিকপ্রেমীদের নিরাপত্তার স্বার্থে ‘একাদশ ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব’র দ্বিতীয় ও তৃতীয় দিনে রাজশাহী মহানগরীর পাঠানপাড়াস্থ লালন শাহ মুক্তমঞ্চে যে চলচ্চিত্র প্রদর্শনীর কথা ছিল তা স্থগিত করা হয়েছে।



