বিনোদন

এবার মাদাম তুসোয় শাহিদ কপূরের মোমের মূর্তি

রূপসী বাংলা ডেস্ক:রানি পদ্মাবতীর মূর্তি আগেই বসেছে। এবার মাদাম তুসোয় বসতে চলেছে পদ্মাবতীর স্বামী, মহারাওয়াল রতন সিংহের মূর্তি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। দীপিকা পাড়ুকোনের পর বিশ্বখ্যাত এই জাদুঘর শাহিদ কপূরের মূর্তি তৈরি করতে চলেছে।

ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন শাহিদ নিজেই। তবে এ সম্পর্কে এর থেকে বেশি কিছু এখনও জানা যায়নি।

পদ্মাবত সুপারহিট হওয়ার পর শাহিদের বৃহস্পতি এখন তুঙ্গে। শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তাঁর স্ত্রী মীরা রাজপুত। তাঁর আগামী ছবি হল শ্রী নারায়ণ সিংহের বাত্তি গুল মিটার চালু, এতে শাহিদকে দেখা যাবে শ্রদ্ধা কপূর ও ইয়ামি গৌতমের সঙ্গে। ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। মুম্বইয়ের ওরলিতে ৫৬ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটও কিনেছেন তিনি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension