কবিতাসাহিত্য

অসমাপ্ত পাণ্ডুলিপি

তুহীন বিশ্বাস


জীবনের কবিতা লিখব বলে—
ধ্যান, জ্ঞান, সময় একত্র করেছি বহুবার;
প্রাপ্তি-অপ্রাপ্তি জটলা বাঁধে বারংবার
সুখের দল পরাস্ত গুমোট আর্তচিৎকারে।
কান্নার নোনাজলে মুছে যায় পঙক্তিমালা,
অব্যক্ত পাপগুলো বিষ ছড়ায় বিবেকে;
আত্মরক্ষায় আত্মসমর্পণ করি ঈমানের কাছে।
হাতের কাঁপুনিতে ছিটকে যায় কবিতার কলম,
যেন ছিন্নভিন্ন ছন্নছাড়া একটি অসমাপ্ত পাণ্ডুলিপি।

অতঃপর…
আমি ঘুমিয়ে পড়ি পরিত্যক্ত কাগজের ওপর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension