
আন্তর্জাতিক
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
মিয়ানমারের ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস দূতালয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং আলোচনা সভা করা হয়।
আজ শনিবার বিকেলে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের নৈশভোজ করানো হয়।
রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন তার বক্তব্যে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত নারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।



