প্রবাস

লস এঞ্জেলেসে বিজয় দিবস উদযাপন

আতাউল খান রিপন, হলিউড থেকে: ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) আমেরিকার লিটল বাংলাদেশ লস এঞ্জেলেসে বিজয় বহরের মাধ্যমে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন করা হয়। এ বছরের বিজয় বহর ছিল অন্যান্য যে কোনো বারের তুলনায় জাঁকজমকপূর্ণ। এ বছরই সবচেয়ে বেশি গাড়ি নিয়ে জনজনের সমাগম হয়। গাড়ি বহরের প্যারেডে আনুমানিক ২০০ অধিক গাড়ি প্রায় এক ঘন্টা ধরে লস এঞ্জেলেসের রাস্তা প্রদক্ষিণ করে। বাংলাদেশের গান এবং পতাকা নিয়ে গাড়ির এ আনন্দ মিছিল ধীরে ধীরে এগিয়ে যায়। এসময় রাস্তায় দাঁড়ানো বিদেশীরা শুভেচ্ছা জানান।

বিকালে আয়োজিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে রাত ১০টা পর্যন্ত । সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশী জনপ্রিয় কণ্ঠশিল্পী আপোলো হাফিজুর রহমান, উমি আতাহার, কাবেরী রহমান, সাথী বড়ুয়া, সিমি ইসরায়েল, আরজিন কামালসহ অন্যান্যরা। নৃত্য পরিবেশন করেন সানতিবা রিমপি। বাংলাদেশে থেকে অনুষ্ঠানে যোগ দেন শিল্পী নাজ আকন্দ এবং নিউ ইয়র্ক থেকে যোগ দেন শিল্পী শাহ মাহবুব। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন সাজিয়া হক মিমি ও মিঠুন চৌধুরী ।


ছবি


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension