
দিল্লি সফর শেষে ঢাকায় ফিরেছেন এরশাদ
রূপসী বাংলা ডেস্ক:ভারত সরকারের আমন্ত্রণে তিনদিনের দিল্লি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার বিকেল ৪টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় পৌঁছেন তিনি। এ সময় তার সফর সঙ্গী জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার ছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় এরশাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারত সফর বিষয়ে বিস্তারিত তোলে ধরবেন।
সাবেক রাষ্ট্রপতি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আবদুল মান্নান, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু , মাসুদ পারভেজ সোহেল রানা, এস.এম. ফয়সল চিশতি, এটিইউ তাজ রহমান, নাসরিন জাহান রতনা, মীর আবদুস সবুর আসুদ, ব্যারিষ্টার দিলারা খন্দকার, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া,সেলিম উদ্দিন, নোমান মিয়া, পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জিন্নাহ, নুরুল ইসলাম নুরু, জিয়াউল হক মৃধা, নুরুল ইমলাম মিলন, এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, মোস্তাকুর রহমান মোস্তাক ও ইয়াহ ইয়াহ চৌধুরী।
পার্টির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহের নিগার রানী, যুগ্ম-দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান দুলাল, পীর ফজলুর রহমান মেজবাহ, লেফটেনেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত শাব্বির আহমেদ, অ্যডভোকেট আবু তৈয়ব, মোঃ আল মামুন, ছাত্রনেতা সৈয়দ ইফতেখার আহসান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম মিন্টু ও আব্দুর রহমান রোহান প্রমুখ।



