
‘কোটা আন্দোলন বেকার যুবকদের কর্মসংস্থান পূরণ করতে পারে না’
রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশকে ২০২১ সালের আগেই কর্মসংস্থানের চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবেলা করতে হবে। না হলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনেকের কাছেই ফিকে হয়ে যাবে। অর্থহীন হয়ে যাবে I
৫ জুলাই সকাল সাতটার দিকে মিন্টো রোডে প্রাতঃভ্রমণে বের হওয়ার পর পা পিছলে পড়ে যান সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যায়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে চিকিৎসা শেষে মেনন মিন্টো রোডস্থ সরকারি বাসভবনে ফেরেন।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধির ধারাবাহিক অগ্রগতি সন্তোষের বিষয় হলেও তার সাথে কর্মসংস্থান যুক্ত না হলে সেই প্রবৃদ্ধি সুফল বয়ে আসবে না।
তিনি বলেন, অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থানের সঙ্গতি নেই। দেশের বিপুল সংখ্যক জনশক্তি এখনো বেকার। বিশেষ করে যে তরুণ সমাজ প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করে তারা বছরের পর পর কর্মহীন থাকবে, ফলে চরম হতাশায় ভুগে যার পরিণতি আমরা দেখি মাদকাশক্তি, সন্ত্রাস ও সাম্প্রদায়িক জঙ্গিবাদী ধ্যানধারণার দিকে, তাদের অভিযাত্রায় ধুকে।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, চাকরির বয়স বৃদ্ধি, এই সকলের সাথে কর্মসংস্থানের বিষয়টি জড়িয়ে আছে। কোটা সংস্কার, চাকরির বয়স বৃদ্ধি কেবলমাত্র সরকারি খাতে কিছু চাকরি দিতে পারে। কিন্তু বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি পূরণ করতে পারে না। আজ তাই সকল আন্দোলনকে কর্মসংস্থানের বিষয়টিকেই নজর দিতে হবে। সরকারের সঙ্গে সেই দাবি জানাতে হবে। দেশের তরুণ সমাজের উচিৎ আগামী নির্বাচনে তাদের এই দাবির প্রতি সকল দলকে আহ্বান জানানো।
মেনন বলেন, আমি আশা করি যুব মৈত্রী বেকার যুবদের কর্মসংস্থান ও বেকার ভাতা চালু করার দাবিসহ যে ৫ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে সে ব্যাপারে দেশের সকল যুবকদের সম্পৃক্ত করে এগিয়ে নিবে।
এসময় উপস্থিত ছিলেন যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, সহসভাপতি মো. তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার, মুর্শিদা আক্তার ডেইজী, মাহমুদুল হক সেনা, কায়সার আলম, মুতাসিম বিল্লাহ সানী, তাপস দাস, এম এম মিলটন, বেলাল বাঙালি, সুব্রত সানা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
যুব মৈত্রীর দপ্তর সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।



