আন্তর্জাতিক

ইরানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭৩

ইরানের কেরমান প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৩ জন নিহত এবং ১৭১ জনেরও বেশি আহত হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসি ও দেশটির বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গুপ্ত হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাজারো মানুষ প্রদেশটির ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে ওই কবরস্থানে দাফন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর পর দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৭১ জনেরও বেশি। প্রথম বিস্ফোরণটি ঘটে সোলাইমানির মাজার থেকে মাত্র ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে মাজার থেকে এক কিলোমিটার (১ হাজার মিটার) দূরে যেখানে জিয়ারতকারীরা মাজারে ঢোকার জন্যে তল্লাশি চৌকি পার হচ্ছিলেন।

২০২০ সালে প্রতিবেশী দেশ ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন দেশটির রেভ্যুলশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা কাশেম সুলাইমানি। দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরেই সোলাইমানির অবস্থান বলে ধরা হয়। তিনি দেশটির কুদস ফোর্সের দায়িত্বে ছিলেন যেই গোপন বাহিনী ইরানপন্থি হামাস ও হেজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণসহ সহায়তা করে থাকে।

তবে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোলাইমানিকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে বিবৃতি দেন। তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের ভয়াবহতা দেখে হতবিহ্বল মাজারমুখী মানুষ দ্রুত সড়ক ছেড়ে দেয় যাতে অ্যাম্বুলেন্স বিস্ফোরণস্থলের দিকে দ্রুত যেতে পারে। প্রদেশটির জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের প্রদেশিক বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোলেইমানির মাজার জিয়ারতকারীদের পথে এ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে প্রদেশিক গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জানিয়েছেন দুটি বিস্ফোরণই ছিল সন্ত্রাসী হামলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension