প্রবাস

সাউথ জারসিতে আওয়ামী লীগের বিজয় উদযাপন

আটলান্টিক সিটি প্রতিনিধি: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন করেছে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ।

গত মঙ্গলবার (৯ জানুয়ারি) নিউ জারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সংগঠনটির নেতা-কর্মীরা বিজয় উৎসবের আয়োজন করে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও মনিরুজামান মনিরের সঞ্চালনায় বিজয় উৎসবে বক্তব্য দেন নূর মোহাম্মদ, বেলাল হোসেন,আব্দুর রহিম, বেলাল উদ্দীন, জাকিরুল ইসলাম খোকা, রওশনউদদীন, গৌতম নাগ, সুব্রত চৌধুরী, মো. মানিক সরদার, ফারুক তালুকদার, মোকতাদির রহমান, কাজী মান্নান, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটানা চতুর্থবার বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন বিশ্বরাজনীতিতে। বিশ্বে শেখ হাসিনাই সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতাসীন নারী সরকারপ্রধান।

বক্তারা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কারণ হচ্ছে সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, শেখ হাসিনার জনপ্রিয়তা এবং বিএনপির ভোট বর্জনের ডাককে জনগণের প্রত্যাখ্যান করা।

তারা বলেছেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সন্তুষ্ট এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা রায় দিয়েছেন।

বক্তারা আশা প্রকাশ করেন, শেখ হাসিনার কঠোর নেতৃত্বে আগামী পাঁচ বছরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
এছাড়া বক্তারা স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উন্নয়নের বৈঠা আবার শেখ হাসিনার হাতে তুলে দেওয়ায় ভোটারদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension