
পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প
পাকিস্তানের বৃহস্পতিবার ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ পর্বতমালা অঞ্চলে মাটির ২১৩ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় দুপুর ২ টা ২০ মিনিটের দিকে আঘাত হানা ওই ভূমিকম্প ইসলামাবাদ, লাহোর, আশেপাশের এলাকা এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একাংশে অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম ডননিউজটিভি।
তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জরুরি উদ্ধার বিভাগের মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি।
An earthquake originated on 11-01-2024 at 14:20 PST
Mag: 6.0
Depth: 213 km
Lat: 36.16 N
Long: 70.63 E
Epicenter: Hindu Kush Region Afghanistan #Earthquakes— Pak Met Department محکمہ موسمیات (@pmdgov) January 11, 2024



