ভারত

দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি রঙের কারখানায় বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধারকারী দল জীবিতদের সন্ধানে সেখানে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সি।

দমকল বাহিনীর পরিচালক অতুল গর্গের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির উত্তর উপকণ্ঠে এ অগ্নিকা- ঘটে। এতে নিহতের পাশাপাশি আরো ৪ ব্যাক্তির আহতের খবর দিয়েছে কর্তৃপক্ষ।

গার্গ বলেন, ওই রঙের কারখানায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং সেখানে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা কারখানার শ্রমিক ছিলেন। বিস্ফোরনে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়, বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে আগুন পার্শ্ববর্তী একটি বাড়ি এবং একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে পড়ে।

গার্গ বলেন, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

মালিকরা নিরাপত্তা সংশ্লিষ্ট মৌলিক বিষয়গুলো উপেক্ষা করে কারখানা চালানোয় ভারতজুড়ে এমন দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ২০১৯ সালে দিল্লির একটি স্কুল ব্যাগ ও জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ জনেরও বেশি প্রাণ হারায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension